স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মহাখালী-গুলশানসহ আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শীর্ষক ব্যানার নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। এ সময় তারা সাত দফা দাবি জানান।

দাবিগুলো হলো—তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সাত দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।

  • Related Posts

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার…

    বিস্তারিত
    বাংলাদেশি কৃষকদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ

    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট কৃষ্ণানন্দ বকশী সীমান্তে অনুপ্রবেশ করে বাংলাদেশি কৃষকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) দুঃখ প্রকাশ করেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বারোমাসি…

    বিস্তারিত

    যদি দেখে না থাকেন

    শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো আপত্তি নেই: এফসিসি সাউথ এশিয়া

    শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো আপত্তি নেই: এফসিসি সাউথ এশিয়া

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান