উত্তরপ্রদেশ কুম্ভমেলায় মর্মান্তিক পদদলন: ৩০ জনের মৃত্যু, আহত ৬০

ভারতের উত্তরপ্রদেশে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত কুম্ভমেলায় মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে পদদলনের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, পদদলনে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন।

এর আগে বেসরকারি সূত্র জানায়, সেখানে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে। তবে ভারত সরকার আহত-নিহতের সংখ্যা লুকানোর চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে। তারা বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আহত ও নিহতদের সংখ্যা প্রকাশ করেনি বলে জানিয়েছে রয়টার্স। পরবর্তীতে সন্ধ্যার পর পুলিশ জানায়, মর্মান্তিক এ ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ভয়াবহ এ ঘটনা নিয়ে শ্বেতা ত্রিপাঠী নামের এক নারী রয়টার্সকে বলেছেন, “আমরা মানুষকে পড়ে যেতে দেখেছি। আমরা সামনে গিয়ে দেখি চারদিকে কাপড়, মানুষের দেহ, তাদের ব্যাগসহ অন্যান্য জিনিস পড়ে আছে। বিষয়টি এত তাড়াতাড়ি ঘটে গেলো, আমি আর এটি নিতে না পেরে কান্না শুরু করি। সৌভাগ্যক্রমে আমার দলের কেউ আহত হননি। আমরা সবাই নিরাপদ আছি। কিন্তু আমি আর কখনো কুম্ভমেলায় আসব না।”

প্রত্যক্ষদর্শীরা শিশু ও আত্মীয়দের তাদের প্রিয় মানুষদের মরদেহের পাশে কাঁদতে দেখেছেন।

কুম্ভমেলায় পুরো ভারত থেকে কোটি কোটি মানুষ অংশ নেন। সেখানে পবিত্র পানিতে ডুব দেন তারা। এই মেলায় হাজার হাজার হিন্দু সন্যাসী অবস্থান করেন। বলা হয়ে থাকে, হিন্দুদের সবচেয়ে বড় গণজমায়েত এটি। প্রতি ১২ বছর পরপর কুম্ভমেলা হয়ে থাকে। আর ১৪৪ বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা। ধারণা করা হয়, এটি প্রায় ৮০০ বছরের পুরোনো একটি ঐতিহ্য।

সহস্রাব্দ প্রাচীন এই কুম্ভমেলা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিত হয়। যেখানে পূণ্য লাভের আশায় হাজার হাজার মানুষ একসাথে স্নান করেন। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র জলে স্নান করে মানুষ পাপ থেকে মুক্ত হয়। তীর্থযাত্রীরা সূর্যোদয়ের আগে পবিত্র ঠান্ডা পানিতে স্নান শুরু করেন। এবারের মেলায় ৪০ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের।

  • Related Posts

    শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো আপত্তি নেই: এফসিসি সাউথ এশিয়া

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর আগামী ৫ আগস্ট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। ভারতের নয়াদিল্লিভিত্তিক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) সাউথ এশিয়ার উদ্যোগে এই সংবাদ…

    বিস্তারিত
    গাজা উপত্যকা চিরকাল ফিলিস্তিনিদের থাকবে: এরদোয়ান

    মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান ভূমধ্যসাগরে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংঘর্ষের বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়,…

    বিস্তারিত

    যদি দেখে না থাকেন

    শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো আপত্তি নেই: এফসিসি সাউথ এশিয়া

    শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো আপত্তি নেই: এফসিসি সাউথ এশিয়া

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান